ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে বাদ পড়ছেন অন্তঃসত্ত্বা দীপিকা!

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৩০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:৩০:৫৪ অপরাহ্ন
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে বাদ পড়ছেন অন্তঃসত্ত্বা দীপিকা! ছবি: সংগৃহীত
দক্ষিণী পরিচালক অ্যাটলির আসন্ন মেগা প্রজেক্ট ‘রাকা’-তে হিন্দি ও দক্ষিণী সিনেমার এক মহাবিক্রমশালী মিলন ঘটতে চলেছে। তবে সম্প্রতি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র মহলে তাঁর ছবি থেকে সরে দাঁড়ানো বা গুরুত্ব কমে যাওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়। অবশেষে সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন ছবিটির নির্মাতারা।

সান পিকচার্সের প্রযোজনা সংস্থা ‘রাকা’-র পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সবকিছু পূর্বপরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে এবং দীপিকা এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করছেন। পেশাগত জীবনের পাশাপাশি মাতৃত্বের এই বিশেষ সময়টিকেও তিনি দারুণভাবে সামলাচ্ছেন।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই অবস্থাতেও ছবির জন্য বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করেছেন দীপিকা। সেটে তাঁর সুরক্ষার জন্য সমস্ত রকমের আধুনিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম সন্তান ‘দুয়া’-র পর দীপিকা ও রণবীর সিং এখন তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন, কিন্তু কাজের প্রতি অভিনেত্রীর এই নিষ্ঠা দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। ২০২৭ সালে মুক্তি পেতে চলা ‘রাকা’-তে আল্লু অর্জুনের বিধ্বংসী লুকে ন্যাড়া মাথার ছবি ইতিমধেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক