রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘কীভাবে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন করতে হয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সহ-সভাপতি ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো এ সেমিনার আয়োজন করে।
সেমিনারের বিষয়বস্তুর ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো’র পরিচালক এ. এম. আলমগীর হোসেন। মূল প্রবন্ধের ওপর মুখ্য আলোচক ছিলেন সেমিনারের সভাপতি মোহাম্মদ হাসান আরিফ। প্যানেল আলোচক ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি যথাক্রমে মাসুদুর রহমান রিংকু ও মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী এবং রাজশাহী মহিলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।
তৃণমূল পর্যায় থেকে রপ্তানিকারকদের তুলে আনার জন্য এ সেমিনার আয়োজন করা হয়েছে মর্মে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আমদানি ও রপ্তানিকারক, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক