ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার

আল নাসেরের হয়ে রোনাল্ডো ও জুনিয়রের একসঙ্গে খেলার সম্ভাবনা

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৪:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৪:০৯:৪৩ অপরাহ্ন
আল নাসেরের হয়ে রোনাল্ডো ও জুনিয়রের একসঙ্গে খেলার সম্ভাবনা ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বে কি এবার রূপকথার কোনও মুহূর্ত তৈরি হতে চলেছে? একই ক্লাবের হয়ে সিনিয়র টিমে একসঙ্গে মাঠে নামছেন বাবা ও ছেলে—এমনই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও তাঁর ১৫ বছর বয়সি ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে আগামী মরশুমেই একই সঙ্গে খেলতে দেখা যেতে পারে।

‘আল উইম’-এর রিপোর্ট অনুযায়ী, আল নাসের টিম ম্যানেজমেন্ট তাদের যুব দলের বিস্ময় বালক ক্রিস্টিয়ানো জুনিয়রকে আগামী মরশুমে সিনিয়র দলে প্রোমোশন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছে। ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল করে নিজের জাত চিনিয়েছে এই তরুণ তুর্কি। এর আগে জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলের হয়েও মাত্র ২৩ ম্যাচে ৫৮ গোল করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। বাবার মতোই রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নিয়েছে সে।

অন্যদিকে, ৪১ বছর বয়সেও আল নাসেরের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বর্তমানে তাঁর পাখির চোখ ১০০০ গোলের মাইলস্টোন ছোঁয়া। এখনও পর্যন্ত ৯৬৯টি গোল করেছেন তিনি। ফুটবল মহলের মতে, রোনাল্ডোর এই ১০০০তম গোলের নেপথ্যে যদি তাঁর ছেলের কোনও অ্যাসিস্ট থাকে, তবে তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। রোনাল্ডো নিজেও ছেলের সঙ্গে একই দলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।

মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলে সুযোগ পাওয়া জুনিয়রের ক্যারিয়ারে বড় মোড় আনতে পারে। তবে সৌদি প্রো লিগের মতো কঠিন টুর্নামেন্টে সিনিয়র পর্যায়ে খেলাটা বড় চ্যালেঞ্জ। মরশুম শেষে এই তরুণ ফুটবলারের শারীরিক অবস্থা এবং পারফরম্যান্স বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়