ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমিক সংকট প্রকট রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ইরি ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৫৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৫৪:৫৮ অপরাহ্ন
ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের হামলা ছবি: সংগৃহীত
ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থার বরাতে জানা গেছে, সোমবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা পরিচালনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, এই হামলা ছিল আমাদের শহীদদের রক্তের বদলা ও ইসরায়েলি আগ্রাসনের জবাব। আমরা এমন সব ঘাঁটি লক্ষ্য করেছি যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নেওয়া হয়।

এর আগে ইসরায়েলের নিজস্ব গণমাধ্যমে জানানো হয়, দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহর হেরজলিয়ায় একটি ‘সংবেদনশীল স্থান’ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণত ‘সংবেদনশীল স্থান’ বলতে ইসরায়েল সরকার সামরিক বা কৌশলগত স্থাপনাকে বোঝায়।

বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে, এবং দুটি পক্ষই সরাসরি একে অপরের মূল ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার ঘোষণা দিচ্ছে। এতে করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি