ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৩:৪৫:২৪ অপরাহ্ন
নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে বাজারজাতকরণের উদ্দেশ্যে সংগ্রহকালে বিপুল পরিমাণ নকল ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেটসহ কামরুজ্জামান ওরফে বাবু (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে পণ্য সংগ্রহকালে  হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) প্যাকেট নকল ‘স্টার’ সিগারেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ললিগ্রাম কাপাসিয়া পাড়া, বাসুদেবপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার শিরোইল কলোনীতে বসবাসরত) কামরুজ্জামান ওরফে বাবু (৫৪)। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, ঢাকা জেলার সাভার থানার বাইপাইল এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিক্স সামগ্রীর আড়ালে নকল সিগারেটের এ চালানটি পাঠানো হয়েছিল। রিসিভ কাগজে পণ্যের বিবরণে ‘কসমেটিক্স’ উল্লেখ রয়েছে এবং সেখানে ‘নাজিম’ নামের এক ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি স্বাক্ষর করার পর কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় নকল ব্যান্ডরোল সংযুক্ত ‘স্টার’ ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করে আসছিল যা অপরীক্ষিত এবং ধূমপানের একেবারে অযোগ্য হতে পারে এবং মানুষের জীবন সংশয় হতে পারে। 

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামি শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার