ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার! বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ব্রাজিল দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের দাবি ৫ কৌশলে ঝক্কি ছাড়াই ঘর সব সময়ে থাকবে পরিপাটি ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী জেলার খাল খননে আমরা প্রায় ৫০ শতাংশ অর্জন করেছি: রাজশাহী জেলা প্রশাসক পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

রোজ তিন বার ‘সরি’ বলেই নাকি টিকেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যজীবন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৩:২৬:০৩ অপরাহ্ন
রোজ তিন বার ‘সরি’ বলেই নাকি টিকেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যজীবন ছবি: সংগৃহীত
ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ১৯ বছরের দাম্পত্যজীবন। সম্প্রতি বিবাহবার্ষিকী পালন করলেন তাঁরা। বড় কোনও আয়োজন নয়, ওই দিন সমাজমাধ্যমে পাতায় স্বামী ও মেয়ের সঙ্গে ছবি দেন অভিনেত্রী। এর মধ্যে একাধিক বার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে। এ বার ঐশ্বর্যার সঙ্গে সুখী দাম্পত্যের নেপথ্যের সমীকরণটা প্রকাশ্যে আনলেন অভিষেক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে নিয়ে মনের ঝাঁপি খোলেন অভিষেক। অভিনেত্রীর সঙ্গে প্রথম আলাপ হওয়ার সময়ে নাকি অভিষেকের মনে সংশয় জেগেছিল, আদৌ এই মহিলা তাঁর মনের মানুষ তো? তবে এতগুলো বছর বৈবাহিক জীবন কাটিয়ে ফেলার পরে অভিষেকের মত, ‘‘সব কিছুই যেন আগে থেকে ঠিক করা থাকে। ঐশ্বর্যা তো শুধু আমার সন্তানের মা নয়। ঐশ্বর্যা আমার জীবনের অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আমার মেয়েকে যে ভাবে ও মানুষ করছে, যে শিক্ষায় বড় করে তুলছে, তাতে এখন মনে হয় ঐশ্বর্যাই আমার সেই মনের মানুষটা। বিবাহিত জীবনের ১৯টা বছর ওর সঙ্গে স্বপ্নের মতো কেটেছে। আগামী বছর আমাদের ২০তম বিবাহবার্ষিকী, তাই বড় কিছু করার পরিকল্পনা আছে।’’

২০০০ সালে অভিষেকের সঙ্গে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ‘কুছ না কহো’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী। তখন যদিও অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক আটকে ছিল বন্ধুত্বের স্তরেই। বন্ধুত্বের পথ ধরেই প্রেম এসেছে। কিন্তু অনেকে বলেন ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ ছবিতে ‘কজরা রে’ আইটেম গানের শুটিংয়ের সময়েই একে অপরের প্রেমে পড়েন। ‘উমরাও জান’, ‘গুরু’, ‘ধুম টু’-র মতো একাধিক ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে গাঢ় হয় তাঁদের সম্পর্ক। কানাডার টরন্টো শহরে ‘গুরু’-র প্রিমিয়র শো-এর পরে দু’জনে নিউ ইয়র্কে গিয়েছিলেন। সেখানেই নাকি ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। প্রস্তাব ফেরাতে পারেননি ঐশ্বর্যা। ২০০৭ সালে মুম্বইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। বলিউডে যেখানে তাসের ঘরের মতো সম্পর্ক ভেঙে যায়, সেখানে ঐশ্বর্যার সঙ্গে সুখী দাম্পত্যজীবনের নেপথ্যে কারণ হিসেবে অভিষেক জানান, রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন বার ক্ষমা চাইলে অর্থাৎ ‘সরি’ বললেই নাকি স্ত্রীকে খুশি রাখা যায়। এই মন্ত্রেই কি তবে টিকে আছে অভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক?

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে