ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছোট্ট এক কৌশলেই লুকিয়ে টিনা আহুজার রূপের রহস্য নোয়াখালীতে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: মন্ত্রী সাধু আন্তনীর পর্বে পীরগঞ্জে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩

বিগ ব্যাশ ড্রাফটে ১০ বাংলাদেশি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৪৫:৪৪ অপরাহ্ন
বিগ ব্যাশ ড্রাফটে ১০ বাংলাদেশি ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। এবারের ড্রাফটে জায়গা করে নিচ্ছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। তাদের মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ধরে রাখতে পারে তার পুরোনো দল হোবার্ট হারিকেন্স।

গত মৌসুমে রিশাদকে স্কোয়াডে নিলেও বাংলাদেশের ঘরোয়া লিগ বিপিএলের সময়সূচির সঙ্গে সংঘর্ষের কারণে তাকে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। এরপরও হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হয়। এবার তারা আগ্রহ দেখাচ্ছে রিশাদকে রিটেইন করার বিষয়ে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তার খেলা নির্ভর করবে বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়া-না-পাওয়ার ওপর, কারণ একই সময়ে চলতে পারে বিপিএলও।

এদিকে ড্রাফটে বাংলাদেশি যে ১০ ক্রিকেটার রয়েছেন তারা হলেন—শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

এছাড়া আলোচনায় আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। ৪২ বছর বয়সী অ্যান্ডারসন যদি কোনো দল থেকে ডাক পান এবং আসর খেলেন, তবে ব্র্যাড হগের (৪৬ বছর) পর তিনি হবেন বিবিএলে খেলা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩