ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৩:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৩:০০:৩৬ অপরাহ্ন
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আদৌ শুরু হবে কি? তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও হয় কবে হবে? প্রশ্ন উঠছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ব্যাপারে আশাবাদী। পাশাপাশি এ-ও জানান, ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য ‘কোনও সময়ের চাপ নেই’!

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তিবৈঠক আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে। তবে ট্রাম্প জানান, এই দাবি ‘সত্যি নয়’। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আলোচনার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। কোনও তাড়াহুড়ো নেই।’’ তবে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ নিয়ে ট্রাম্প মনে করেন, এই অবস্থান বোমা হামলার চেয়ে বেশি কার্যকর। তিনি এ-ও জানান, আমেরিকার মানুষের জন্য যেটা সবচেয়ে ভাল, তা বিবেচনা করেই চুক্তি হবে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে জানিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা— ‘‘পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা।’’ কিন্তু মার্কিন সেনার হরমুজ ‘অবরোধ’ রাখায়, ইরানও সেখান থেকে সরতে নারাজ। তাদের দাবি, আমেরিকা হরমুজ থেকে সরলে তবেই তারা প্রণালী খুলবে।

ইরান-আমেরিকা দ্বন্দ্বের রেশ পড়েছে হরমুজে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর পরই ইরান হরমুজ ‘অবরোধ’ করে। তারা স্পষ্ট জানায়, কোনও জাহাজ ওই জলপথ পার করতে দেবে না। কেউ পার করার চেষ্টা করলে, হামলা চালানো হবে। তবে পরে ভারত-সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে হরমুজে ছাড় দেয় ইরান। তার পর থেকে কয়েকটি ভারতীয় জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে এসেছে। তবে ইসলামাবাদে ইরান-আমেরিকার শান্তিবৈঠক ভেস্তে যাওয়ার পর নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে হরমুজে। ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েনের কারণে হরমুজ এখনও প্রায় ‘অচল’। কিছু কিছু দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ দিয়ে যাতায়াত করছে। তবে অবাধ যাতায়াত এখনও সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে