ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কুড়িগ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৪৩:৫১ অপরাহ্ন
কুড়িগ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের মনিরুজ্জামান মুন্নার (৩৫) বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানের দিন ধার্য ছিল আগামী শুক্রবার। কিন্তু বিধাতার নির্মম পরিহাস, তার আগেই সড়কে ঝরে গেল যুবকের প্রাণ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামের রাজারহাটের নাজিমখান বাজারের পাশে সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।

মনিরুজ্জামান মুন্না রংপুর জেলার হারাগাছের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে। এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন এবং ভাড়া বাসায় অবস্থান করতেন তিনি।

এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাজিমখান বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি নছিমন এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মুন্নাকে ধাক্কা দিলে তিনি ট্রলির চাকায় পিষ্ট হন। এসময় ট্রলিটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। সম্প্রতি মনিরুজ্জামান মুন্নার সঙ্গে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল। আগামী শুক্রবার তার বিয়ের গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য ছিল বলে জানা যায়। 

এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার দায়িত্বরত সাব-ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র রায় জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত