ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায়

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:৪৬:৪৪ অপরাহ্ন
ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায় ফাইল ফটো
রোদের অভাব নেই, তবু ভারতের মতো দেশে ভিটামিন-ডির ঘাটতিতে ভোগেন কিশোর থেকে বয়স্কদের অনেকেই। আবার সেই ঘাটতি মেটাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেওয়ার প্রবণতাও রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে হাঁটু বা কোমরে ব্যথা হলেই যথেচ্ছ ভাবে ভিটামিন ডি খাওয়া চলে কি? একটানা কত দিনই বা খাওয়া যায়?

ভিটামিন শরীরের জন্য উপকারী, এ কথা সকলেই জানেন। তবে তা বেড়ে গেলে কী হতে পারে, তা নিয়ে সচেতনতা অনেক কম, বলছেন চিকিৎসকেরাই। ভিটামিন ডি-র অভাবে যেমন হাড় ভঙ্গুর হতে পারে, অবসাদ দেখা দিতে পারে, তেমনই ভিটামিন ডি-র মাত্রা যদি খুব বেশি বেড়ে যায়, তা কিডনি বা হার্টের সমস্যাও হতে পারে। মুম্বই নিবাসী চিকিৎসক বিমল পাহুজা জানাচ্ছেন, রক্তে প্রতি মিলিলিটারে ৩০ ন্যানোগ্রামের বেশি ভিটামিন ডি থাকলেই, তা যথেষ্ট। কোনও কারণে, সেই মাত্রা যদি ১০০-১৫০ ন্যানোগ্রামে পৌঁছোয়, অনিবার্য ভাবে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বেড়ে যায় কিডনি স্টোনের ঝুঁকি। দেখা দেয় আরও নানা ধরনের শারীরিক সমস্যা।

মুম্বইয়ের এক হাসপাতালের ডায়াবিটিসের চিকিৎসক ভেঙ্কটেশ শিবানীর কথায়, ‘‘ভারতের মতো দেশে ভিটামিন ডি-র ঘাটতি চিন্তার কারণ অবশ্যই, তবে এখন অনয়ন্ত্রিত ভাবে সাপ্লিমেন্ট নেওয়া আরও বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।’’

এন্ড্রোক্রাইন সোসাইটি অফ ইন্ডিয়া এবং আইসিএমআর-এনআইএন-এর পরামর্শ অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্ক দিনে ৬০০-৮০০ আইউ মাত্রার সাপ্লিমেন্ট দিনে নিতে পারেন। সর্বোচ্চ তা ৪০ হাজার আইউ হতে পারে, তবে তার চেয়ে বেশি কিন্তু নয়। ফলে দিনে যদি কেউ ৫০ হাজার আইউ এর মাত্রায় টানা কয়েক সপ্তাহ ভিটামিন ডি খান, সমস্যা দেখা দেওয়াটাই স্বাভাবিক।

অনেকেই ভাবেন, ভিটামিন বেশি হলে প্রস্রাবের মাধ্যমে বেড়িয়ে যায়। তাই মাত্রা নিয়ন্ত্রণের দরকার নেই। তবে চিকিৎসকেরা বলছেন, মোটেই তা নয়। তা ছাড়া, প্রয়োজনের বেশি ভিটামিন শরীরে বাড়তি কোনও উপকারও করে না। উল্টে প্রতি মিলিগ্রাম রক্তে ৪০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকলেই ক্যালশিয়ামের মাত্রা বাড়তে পারে। বাড়তি ভিটামিন শরীরের কোনও কাজে লাগে না। বরং বাড়তি ক্যালশিয়াম শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে না বেরিয়ে যদি অন্য উপাদানের সঙ্গে জমাট বাঁধে, তা হলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি দেখা যেতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন, উচ্চ মাত্রায় টানা ভিটামিন ডি খেলে হাইপারক্যালশেমিয়া হতে পারে। এতে ক্যালশিয়ামের মাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। তার জেরেই হৃৎস্পন্দন অনিয়মিত হতে পারে, মস্তিষ্কেরও সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসক বিমল জানাচ্ছেন, কখন কখনও রোগীদের কেউ কেউ এক বা দুই সপ্তাহের বদলে, ভাল হবে ভেবেই ধারাবাহিক ভাবে তা খেতে শুরু করেন। বিপদ হয় তখনই।

চিকিৎসকেরা মনে করাচ্ছেন, ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষা না করে নিজের ইচ্ছামতো সাপ্লিমেন্ট খাওয়া একেবারেই ঠিক নয়। বড় জোর ১০০০ বা ১৫০০ আইউ-এর সাপ্লিমেন্ট বেশ কিছু দিন খাওয়া যেতে পারে। বিমল বলছেন, ‘‘প্রাথমিক ভাবে ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষার পরে নির্দিষ্টি সাপ্লিমেন্ট ৮-১২ সপ্তাহ পর্যন্ত খেতে বলা হয়। তার পরে আবার পরীক্ষার দরকার পড়ে।’’

ভিটামিন ডি-র মাত্রা বেশি হলে কোন উপসর্গ দেখা দিতে পারে
· ঘন ঘন প্রস্রাব পাওয়া।
· গলা শুকিয়ে যাওয়া, জল তেষ্টা বাড়তে পারে।
· তলপেটে ব্যথা হতে পারে।
· হাড়-কোমরে ব্যথা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী