ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত ! রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায় এবার হরমুজের নিচের ইন্টারনেট ক্যাবল থেকে ফি আদায়ের পরিকল্পনা আইআরজিসির একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে : নুসরাত ফারিয়া কোরবানি পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হয়েই ৭০০ মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয় আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:৩০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:৩০:১৭ অপরাহ্ন
ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা
দেশে বাসমতিসহ উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ১২টি উন্নত জাতের ধানের প্রদর্শনী করেছে প্রাণ বঙ্গ মিলার্স। এতে পাকিস্তানি বাসমতি, ব্ল্যাক রাইসসহ বিভিন্ন দেশের উন্নত জাতের ধান চাষ করে সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

আজ বুধবার (২২ এপ্রিল বেলা ১১টায় প্রাণ বঙ্গ মিলার্সের প্রদর্শনী পরিদর্শন করেন দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা কৃষিবিদ মো. গফ্ফার আল-হাদী ও ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। এ সময় প্রাণ কোম্পানির মহা-ব্যবস্থাপক মো. জাকারিয়া হোসেন, কৃষিবিদ নওশাদ হোসেন, আকিনুজ্জামান, ধীমান রায়, রোমানুর রহমান, উজ্জল খলিফা, রায়হানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গ মিলার্স সূত্রে জানা যায়, বিদেশ থেকে দামী বাসমতী আমদানি না করে দেশেই সেই মানের দীর্ঘ-সরু ও পুষ্টিগুণসম্পন্ন ব্ল্যাক রাইস এবং কাটারী উৎপাদনের মাধ্যমে চালের বাজারে নতুন বিপ্লব আনতে কাজ করছে। এই প্রচেষ্টা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা এমন একটি 'ভ্যালু চেইন' তৈরির চেষ্টা করছি যেখানে কৃষক ফসলের প্রিমিয়াম দাম পাবেন এবং ভোক্তারা দেশেই পাবেন বিশ^মানের বাসমতী ও স্বাস্থ্যকর ব্ল্যাক রাইস।"

প্রতিষ্ঠানের প্রদর্শনী চাষে দেখা যায়, বাসমতী (পাকিস্তানি ও ইন্ডিয়ান): বিশে^র দীর্ঘতম এবং সুগন্ধি চাল। বø্যাক রাইস (ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া): ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এর রঙ গাঢ় বেগুনি-কালো এবং খেতে বাদামের মতো সুস্বাদু। স্থানীয় কাটারী: আমাদের দেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রিমিয়াম চিকন চাল। বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট উদ্ভাবিত ব্রিধান ৫০, ১০৮, ১১৩ ও ১১৪, ও বাংলামতি এবং ২ টি মোটা স্থানীয় জাত। এসব ধানের বীজ বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষামূলকভাবে চাষ করছে। ফলন ও মান সন্তোষজনক হলে পরবর্তীতে কৃষক পর্যায়ে এসব বীজ সরবরাহের মাধ্যমে চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির বাসমতী ও লম্বা-সরু চালের যে ঘাটতি রয়েছে ও উচ্চমূল্যের ধানের চাহিদা বাড়ছে। তা পূরণে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেডের গবেষণা কার্য্যক্রম পরিচালিত হচ্ছে । আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জলবায়ুতে মানানসই বাসমতি জাত চাষআবাদের মাধ্যমে কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন সম্ভব। বিশেষ করে বাসমতি জাতের ধান আমদানিনির্ভর হওয়ায় স্থানীয়ভাবে এর উৎপাদন বাড়ানো গেলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতাও কমবে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু ও মাটির উপযোগিতা বিবেচনায় এসব জাত সফল হলে দেশের ধান উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বিশেষ করে সুগন্ধি ও রপ্তানিযোগ্য ধান উৎপাদনের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।

প্রাণ কোম্পানির মহা-ব্যবস্থাপক (জিএম) মো. জাকারিয়া হোসেন বলেন, পরীক্ষামূলক চাষে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে ধাপে ধাপে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হবে। পাশাপাশি চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ