ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার

ফিসারির দখলে বিলীন সড়ক: নীরব প্রশাসন, চরম দুর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:০২:৪৭ অপরাহ্ন
ফিসারির দখলে বিলীন সড়ক: নীরব প্রশাসন, চরম দুর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী ফিসারির দখলে বিলীন সড়ক: নীরব প্রশাসন, চরম দুর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে প্রায় দেড় কিলোমিটার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ফিসারির দখলে কার্যত বিলীন হয়ে গেছে। বছরের পর বছর ধরে চলা এই দখলদারিত্বে সড়কটি এখন অকেজো হয়ে পড়েছে, অথচ সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।

স্থানীয়দের অভিযোগ, একসময় এই সড়ক দিয়ে ছোট যানবাহনসহ প্রতিদিন শত শত মানুষ চলাচল করতেন। কিন্তু প্রভাবশালীদের লাগামহীন ফিসারি বিস্তারের কারণে ধীরে ধীরে রাস্তার অস্তিত্বই মুছে যেতে বসেছে। এখন সড়কের জায়গা সংকুচিত হয়ে মাত্র কয়েক ফুটে নেমে এসেছে—যা দিয়ে হেঁটে চলাও দুঃসাধ্য।

সরেজমিনে দেখা যায়, প্রায় ১২ হাত প্রশস্ত সড়কের স্থানে বর্তমানে নামমাত্র একটি সরু পথ অবশিষ্ট রয়েছে, সেটিও ফিসারির পাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পথের ওপর লাগানো হয়েছে কলাগাছ, তৈরি হয়েছে ঝোপঝাড়—যেন ইচ্ছাকৃতভাবে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সামান্য অসতর্কতায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এই সড়কটি কোনাবাড়ী নদীর পাড় সড়ক থেকে গ্রামের ভেতরে প্রবেশের একমাত্র সংযোগ পথ। আশপাশে কয়েক হাজার মানুষের বসবাস, রয়েছে একটি আলিম মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ঈদগাহ মাঠ। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন কার্যত অচল।

স্থানীয়রা জানান, ২০০৩ সালে এলজিইডির অর্থায়নে প্রায় বিশ ফুট প্রশস্ত একটি সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সেতুও অকার্যকর হয়ে পড়ে আছে। সেতুর মুখেই গড়ে তোলা হয়েছে দুটি ফিসারি, যার ফলে সরকারি স্থাপনাটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে—যা স্পষ্টভাবে সরকারি সম্পদের অপচয় ও অব্যবস্থাপনার দৃষ্টান্ত।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা আছিল, এখন নাই। ফিশারি কইরা সব দখল কইরা ফেলছে। আমরা যাইমু কই? সরকারি পুল থাকলেও ব্যবহার করতে পারি না। এইটা আর রাস্তা না, কষ্টের আরেক নাম।”

স্থানীয় কৃষক বাবুল মিয়া বলেন, “আমাদের উৎপাদিত ফসল বাজারে নিতে চরম ভোগান্তি হচ্ছে। রাস্তা না থাকায় অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমরা দিশেহারা।”

কোনাবাড়ী ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী কমে গেছে। ঝুঁকিপূর্ণ এই পথ দিয়ে আসতে অনেকে ভয় পায়। বিষয়টি লিখিতভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।”

কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে এম সাইদুল ইসলাম বলেন, “ছোট ছোট শিশুদের জন্য এই পথ অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ