ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি, শিবিরের বিরুদ্ধে অভিযোগ রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ চারঘাটে র‌্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার উদ্ধার, গ্রেপ্তার নেই রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ, শিক্ষার্থী আহত ‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী? জিমে ব্যায়াম করা মানেই সুখকর নয়, তারকাদের রিল-ছবির নেপথ্য কাহিনি তুলে ধরলেন আমির-কন্যা নাটকীয় জয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলান অগ্ন্যাশয়ের ক্যানসারেও বেশি দিন বাঁচবেন রোগী, আশার আলো দেখাচ্ছে নতুন ‘এমআরএনএ’ টিকা ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সারকে ঢুকতে দিলো না যুক্তরাজ্য রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৭ নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস!  তারকাদের রিল-ছবির নেপথ্য কাহিনি তুলে ধরলেন আমির-কন্যা অভিনেত্রী পূজা আবারও মা হতে চলেছেন মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮ পাবনায় ম্যানহোলে মিলল মানুষের কঙ্কাল এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, মৃত্যু ১ পরীক্ষা কেন্দ্রেই ভেঙে গেল জান্নাতুলের স্বপ্ন

রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি, শিবিরের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৫:০১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৫:০১:২৪ অপরাহ্ন
রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি, শিবিরের বিরুদ্ধে অভিযোগ রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি
রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) অভিযোগ করে বলেন, “৫ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করে আসছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে তারা কার্যক্রম চালিয়ে ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে হামলার ঘটনাও ঘটেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে, অন্যথায় ছাত্রদল তা প্রতিহত করবে।”

বিক্ষোভ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জল মিয়া, মো. শাকিলসহ বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান ও যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২