রাজশাহী কলেজে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) অভিযোগ করে বলেন, “৫ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবির গুপ্ত রাজনীতি করে আসছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে তারা কার্যক্রম চালিয়ে ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে হামলার ঘটনাও ঘটেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে, অন্যথায় ছাত্রদল তা প্রতিহত করবে।”
বিক্ষোভ ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জল মিয়া, মো. শাকিলসহ বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান ও যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি, শিবিরের বিরুদ্ধে অভিযোগ
- আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৫:০১:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৫:০১:২৪ অপরাহ্ন
রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইব্রাহীম হোসেন সম্রাট