ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী ‘আমি তো চুম্বনও করিনি, কোনও অশালীনতা নেই’, কিয়ারার সঙ্গে উষ্ণ দৃশ্য নিয়ে আর কী বললেন যশ? পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি ভোলার নদ-নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ায় জেলে পাড়ায় উৎসবের আমেজ দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ মাদক বিক্রির প্রতিবাদ করায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম  জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধারের পর আহত মাজেদুলের লোমহর্ষক বর্ণনা পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীকে ফাঁসানোর নাটক, অতঃপর... ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের হানা, গৃহবধূ নিহত আকিকার মাংসের লোভ দেখিয়ে নারীর সোনা নিয়ে গেলেন সম্রাট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ ৫ জন আটক মায়ের কিডনিতে প্রাণে বাঁচলেও থমকে গেছে সুজনের ভবিষ্যৎ অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

অপরিবর্তিত পজিশনে নেমে শান্তর চমক

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:৩৪:৪৭ অপরাহ্ন
অপরিবর্তিত পজিশনে নেমে শান্তর চমক ছবি: সংগৃহীত
গল টেস্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং পজিশন নিয়ে হয় আলোচনা। প্রতিপক্ষকে জেনে যাবে বলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য রাখেন শান্ত। তবে আগের পজিশনেই ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক। অপরিবর্তিত পজিশনে নেমে চমক দেখিয়েছেন তিনি। ৭০ রানে অপরাজিত আছেন এই টাইগার অধিনায়ক। 

দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।  

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান। 

এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ও মুশফিক ২৮তম ফিফটি তুলে নেন। ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তারা।

এই দুই ব্যাটারের প্রতিরোধে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার