ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৪:২৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:১৮:৫৪ অপরাহ্ন
রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২ রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২
রাজশাহী মহানগরীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আরও দুইজন আহত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) বেলা সোয়া ১১টায় মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় সময় চত্ত্বর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা মোঃ রেজ্জাকের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন তার স্বামী মোঃ রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা নাসির (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানী মিন্টু, বাপ্পি ও মাইক্রোচালক হিরা জানায় , নগরীর অক্ট্রয় মোড় সময় চত্ত্বর সংলগ্ন মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি অটোরিকশার মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহত নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মোঃ রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোঃ গোলাম কবির জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূর্ঘটনা কবলিত অটো থানায় আনা হয়েছে। তবে ঘাতক যাত্রীবাহি বাসটি নিয়ে পালিয়েছে চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার

চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার