ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ নিয়মিত প্যাকেটবন্দি খাবারের লেবেলে ৮টি রাসায়নিক দেখলেই সতর্ক হোন

‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:৩৯:০৯ অপরাহ্ন
‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী? ‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী?
‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্য করে বিপাকে হংসিকা মোটওয়ানী। মহিলা হয়ে কী ভাবে এমন মন্তব্য করতে পারেন অভিনেত্রী? তাঁর দিকে এই প্রশ্ন তুলছেন অনেকেই।

ছোটবেলা থেকে অভিনয় করছেন হংসিকা। ‘কোই মিল গয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই জন্য কি বিনোদনজগতে অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয়নি তাঁকে? কাস্টিং কাউচ-এর প্রস্তাবও কি আসেনি? এমন নানা প্রশ্ন করা হয় হংসিকাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে। অভিনেত্রী প্রথমেই জানান, তাঁকে এমন কোনও প্রস্তাবের মুখোমুখি হতেই হয়নি। তার পরেই তিনি বলেন, “আমার মনে হয়, আসলে যাঁরা শুধুই কাজ করতে আসেন, তাঁদের সঙ্গে এ সব হয় না। আমি শুধুই কাজ করতে এসেছিলাম। তাই আমার সঙ্গে এ সব হয়নি।”

হংসিকার এই উত্তর শুনে সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, “কিন্তু বহু মানুষকেই তো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সেটা নিয়ে আপনি কী বলবেন?” তখন ফের হংসিকা বলেন, “আমার সঙ্গে যেটা হয়নি, সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।”

হংসিকার এই মন্তব্য ভাইরাল হতেই তাঁর সমালোচনা করছেন অনেকেই। এক ব্যক্তির বক্তব্য, “আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি। দেখার সুযোগ হয়নি। তাই পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া নেই, এটা তো আমি বলতে পারব না!” আর এক নেটাগরিকের কথায়, “এক জন মহিলা হয়ে কী ভাবে এমন কথা বলতে পারেন! আপনার সঙ্গে হয়নি বলে, কারও সঙ্গেই হয়নি নাকি? আর আপনি নিজে ক'টা ভাল কাজ করেছেন এখনও পর্যন্ত?” এই বিতর্কের পরে এখনও পর্যন্ত আর কোনও মন্তব্য করেননি হংসিকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত