ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সারকে ঢুকতে দিলো না যুক্তরাজ্য

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:২৭:৫৩ অপরাহ্ন
ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সারকে ঢুকতে দিলো না যুক্তরাজ্য ছবি: সংগৃহীত
মুসলিমদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্য এবং বর্ণবাদী উসকানি দেওয়া মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী মাসে কট্টর ডানপন্থি নেতা টমি রবিনসনের এক সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে তার প্রবেশাধিকার বাতিল করে জানিয়েছে, তার উপস্থিতি জনস্বার্থের জন্য সহায়ক হবে না।

শুরুতে ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রদান করা হয়েছিল। এই খবর জানাজানি হওয়ার পর মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এবং মুসলিম উইমেন’স নেটওয়ার্ক ইউকেসহ বিভিন্ন সংস্থা তীব্র প্রতিবাদ জানায়। তারা প্রশ্ন তোলে, যেখানে অন্য ধর্মাবলম্বীদের নিয়ে উসকানিমূলক মন্তব্যের কারণে অনেককে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয় না, সেখানে গোমেজের মতো একজন প্রকাশ্য কোরআন পোড়ানো ব্যক্তিকে কেন ছাড় দেওয়া হচ্ছে?

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে দেওয়া এক চিঠিতে মুসলিম উইমেন’স নেটওয়ার্ক উল্লেখ করে, গোমেজকে উগ্র ডানপন্থি সমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া মানে ধর্মীয় ও বর্ণবাদী বিদ্বেষকে বৈধতা দেওয়া।

কে এই ভ্যালেন্টিনা গোমেজ?
কলম্বিয়ায় জন্মগ্রহণ করা মর্কিন নাগরিক ভ্যালেন্টিনা গোমেজ মুসলিমবিরোধী উসকানিমূলক ভিডিওর জন্য কুখ্যাত।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রচারণা চালানোর সময় তিনি ফ্লেমথ্রয়ার (অগ্নিসংযোগকারী যন্ত্র) দিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন এবং ইসলামকে চিরতরে থামিয়ে দেওয়ার ডাক দিয়েছিলেন।

ভ্যালেন্টিনা বারবার মুসলিমদের ‘ধর্ষক’ এবং সহিংস বহিরাগত হিসেবে চিত্রায়িত করে আসছেন। গত সেপ্টেম্বরে লন্ডনের এক সমাবেশেও তিনি একই ধরনের আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন।

তিনি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলাকালীন পপকর্ন খাওয়ার ভিডিও পোস্ট করে তিনি ব্যাপক সমালোচিত হয়েছিলেন।

যুক্তরাজ্য সরকারের অবস্থান ও প্রতিক্রিয়া
পূর্ববর্তী লেবার সরকার গত সেপ্টেম্বরে ভ্যালেন্টিনাকে যুক্তরাজ্যে কথা বলার সুযোগ দিলেও এবার তীব্র চাপের মুখে তার ভিসা বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভ্যালেন্টিনা গোমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে বর্ণবাদী গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে ‘নৌকায় করে’ যুক্তরাজ্যে ঢুকবেন। সূত্র: মিডল ইস্ট মনিটর, স্কাই নিউজ

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার