ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরবাসীর আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাব’ বিনা গরমেও দরদর করে ঘামছেন? শরীরে লুকিয়ে নেই তো মারণ রোগ? ব্রিটেনে প্রধানমন্ত্রী বদলের জল্পনা তুঙ্গে নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি: সাদিয়া আয়মান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ চার বছরের দাম্পত্যজীবনের পর মৌনীর বিচ্ছেদের জল্পনা রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মাদক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে বাঘায় আবারও পেঁয়াজের দরপতন লোকসানের শঙ্কায় কৃষক রুয়েটে খাদ্য নিরাপত্তায় কড়াকড়ি: অভিযানে জরিমানা ৫ প্রতিষ্ঠানে, জব্দ বাসি খাবার ও ক্ষতিকর উপকরণ রাসিক প্রশাসকের সাথে লৌহ ও ফার্নিচার ব্যবসায়ী সমিতি ও রেলওয়ে মাদ্রাসা মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ মে মাসের ১১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪৪ কোটি ডলার কৌশল জানলে নির্ভয়ে খেজুর খেতে পারেন ডায়াবেটিকেরাও

সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৭

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:২১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:২১:৩৩ অপরাহ্ন
সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৭ ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহতদের মধ্যে এক গর্ভবতী নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

তিনি আরও জানান, আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ