ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস! 

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস!  নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস! 
বিদেশের সিনেমা বাজারে নতুন রেকর্ড গড়েছে ঢালিউডের ছবি বনলতা এক্সপ্রেস। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটির আয় পৌঁছেছে ৩ লাখ ৬১ হাজার ডলার। এর মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশি ছবির আয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে এই সিনেমা।

এই সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছবিটির পরিচালক তানিম নূর। তিনি গণমাধ্যমকে বলেন, বিদেশে বসবাস করা বাঙালি দর্শকদের ভালোবাসা ও সমর্থনই এই সাফল্যের মূল শক্তি।

এর আগে ২০২২ সাল থেকে উত্তর আমেরিকার বাজারে আয়ের দিক থেকে শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া। ছবিটি বিদেশের বাজার থেকে আয় করেছিল প্রায় ৩ লাখ ৫৮ হাজার ডলার। তবে বনলতা এক্সপ্রেস মুক্তির পর সেটি এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে। ছবিটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নাজিফা তুষি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রায়হান রাফী পরিচালিত জনপ্রিয় সিনেমা পরাণ। ছবিটি উত্তর আমেরিকার বাজার থেকে আয় করেছিল প্রায় ১ লাখ ৮৯ হাজার ডলার। এতে জুটি হয়ে অভিনয় করেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।

চতুর্থ স্থানে আছে তানিম নূর পরিচালিত আরেক সিনেমা উৎসব। গত বছর মুক্তি পাওয়া এই ছবির আয় প্রায় ১ লাখ ৭৭ হাজার ডলার। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে রায়হান রাফী পরিচালিত তুফান। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির আয় প্রায় দেড় লাখ ডলার।

মূলত যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে গড়ে উঠেছে উত্তর আমেরিকার সিনেমা বাজার। এই বাজারে এখন ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে ঢালিউডের ছবি।

পরিবেশক সূত্রে গণমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর আমেরিকায় বনলতা এক্সপ্রেস সিনেমাটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় ছবিটির আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী