ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

‘প্রেগন্যান্সি কিট’ হাতে মা হওয়ার খবর জানালেন টলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৪৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৪৩:০৮ অপরাহ্ন
‘প্রেগন্যান্সি কিট’ হাতে মা হওয়ার খবর জানালেন টলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ছবি: সংগৃহীত
রবিবারই দ্বিতীয় বার মা হওয়ার খবর দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও খবর দেওয়ার ভঙ্গিমায় ছিল অভিনবত্ব। দীপিকার এক বছরের কন্যা দুয়ার হাতে ছিল ‘প্রেগন্যান্সি কিট’টি। এ বার, খানিক একই ভঙ্গিমায় মা হওয়ার খবর দিলেন টলি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। যদিও এ ক্ষেত্রে ‘প্রেগন্যান্সি কিট’ ছিল পূজার হাতেই।

টলিউডে একাধিক হিট ছবিতে কাজ করেছেন পূজা। যদিও একটা সময় পাকাপাকি ভাবে মুম্বই চলে যান। সেখানে জনপ্রিয় সব ধারাবাহিকে কাজ করেছেন পূজা। তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। সাফল্যও পেয়েছেন। তবে কলকাতার সঙ্গে পূজার যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে যায়নি। ২০২০ সালে পূজা বিয়ে করেন অভিনেতা কুণাল বর্মাকে। যদিও প্রথম সন্তান কৃষিভের জন্ম হয় তারকাদম্পতির সামাজিক বিয়ের আগেই। তাই যখন তাঁরা গোয়ায় সাতপাকে বাঁধা পড়েন তখন কোলে ছিল সন্তান।

এ বার দ্বিতীয় সন্তান আগমনের খবরে পূজা একটি ছবি দেন। সেখানে পূজার স্ফীতোদরে চুমু দিতে দেখা যায় কৃষিভকে। দাদা হিসেবে যে ছোট্ট কৃষিভের উত্তরণ হচ্ছে তা বোঝাই যাচ্ছে।

এমনিতেই পুজা বিভিন্ন সময়ে জানিয়েছেন, তাঁর স্বামী তাঁর প্রতি খুবই যত্নশীল। তাই অভিনেত্রীর দ্বিতীয় বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত গোটা পরিবার। পুজা-কুণালকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। মা হবেন বলে এখনই বিরতি নয়। বরং শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো কাজও করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১