ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?

নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ 

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫২:১৭ অপরাহ্ন
নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় ম্যারাথন প্রতিযোগিতায় নারী বিভাগের হয়ে অংশ নিয়ে জালিয়াতির অভিযোগে দুই পুরুষ দৌড়বিদকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত দুই নারী দৌড়বিদও শাস্তির মুখে পড়তে পারেন।

গত ১১ এপ্রিল টু ওশানস ম্যারাথনে এ ঘটনা ঘটে। দেশটির কেপ টাউন শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নারী হাফ-ম্যারাথনে দুই পুরুষ দৌড়বিদ অংশ নিয়ে শীর্ষ দশের মধ্যে স্থান করে নেন, যা পরে জালিয়াতি হিসেবে ধরা পড়ে।

আয়োজক কমিটির সদস্য স্টুয়ার্ট মান জানান, দুই নারী প্রতিযোগী তাদের রেস নম্বর (বিব) দুই পুরুষ দৌড়বিদের কাছে দিয়ে দেন। ফলে তারা নারী বিভাগের হয়ে দৌড়ে সপ্তম ও দশম স্থান অর্জন করেন। পরে বিষয়টি ধরা পড়লে ওই দুই পুরুষকে অযোগ্য ঘোষণা করা হয় এবং প্রকৃত নারী দৌড়বিদদের তাদের প্রাপ্য স্থান দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, লারিসা পারেখ তার হয়ে দৌড়াতে লুক জ্যাকবসকে পাঠান। একইভাবে টিগান গারভি তার বিব দেন নিক ব্র্যাডফিল্ডকে।

ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে দুই বছরের জন্য প্রতিযোগিতায় নিষেধাজ্ঞাও থাকতে পারে।

আয়োজকদের মতে, বিব অদলবদল করা শুধু অনৈতিকই নয়, বরং জরুরি পরিস্থিতিতে চিকিৎসা ঝুঁকিও তৈরি করতে পারে। কারণ ভুল পরিচয়ের কারণে সঠিক চিকিৎসা দেওয়া ব্যাহত হতে পারে।

এই প্রতিযোগিতায় প্রতি বছর প্রায় ১৬ হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন এবং শীর্ষ দশে স্থান পাওয়া একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।

জালিয়াতির বিষয়টি প্রথমে সামনে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির মাধ্যমে। সেখানে এক পুরুষ দৌড়বিদের বিবে নারী প্রতিযোগীর নাম দেখা গেলে সন্দেহ তৈরি হয়।

পরবর্তীতে এক লিখিত বিবৃতিতে লুক জ্যাকবস নিজের ভুল স্বীকার করে বলেন, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এর পরিণতি বিবেচনা করিনি। অন্যদিকে টিগান গারভি জানান, প্রতিযোগিতার আগে চোট পাওয়ায় তিনি নিজে দৌড়াতে না পেরে বন্ধুকে তার স্থানে অংশ নিতে দেন।

আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট সবাই ক্ষমা চাইলেও এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইয়াহু স্পোর্টস

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর