ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৯:৫৫ অপরাহ্ন
যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু ফাইল ফটো
যশোরের কেশবপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঘাস মারার বিষপান করে রহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে ওই গৃহবধূ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া রহিমা খাতুন উপজেলার মূলগ্রামের আব্দুল মতলেবের মেয়ে এবং পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় শিশু কন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) হাসপাতালে চিকিৎসাধীন। তবে শিশু নুসরাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মূলগ্রামে বাবার বাড়ির পাশে স্থানীয় বিদ্যালয়ের পেছনে গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা খাতুন তার শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিমকে ঘাস মারার বিষ পান করিয়ে নিজেও পান করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ রহিমা খাতুন মারা যান। শিশু কন্যা নুসরাত ও ছেলে রহিম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত বলেন, মঙ্গলবার ভোরে ওই গৃহবধূ মারা যান। শিশু নুসরাতের অবস্থাও আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য স্বজনদের জানানো হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪