ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪৫:০৮ অপরাহ্ন
দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে আবারও খুশির খবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। সুখবর জানান নিজের ইউটিউব ভ্লগে, এরপর ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স ।

ভ্লগে প্রথমে তিনি ইঙ্গিতে স্পষ্ট করেন খবর। এরপর ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ভিডিওতে ধরা পড়ে সেই মুহূর্ত, যখন পূজা জানতে পারেন তিনি আবারও অন্তঃসত্ত্বা। 

ভিডিওতে পূজার স্বামী কুণাল ভর্মাকেও দেখা যায়। তিনি জানান, এটি তাঁদের জীবনের একটি অত্যন্ত আনন্দের সময়। দম্পতি এখন নতুন সদস্যের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পরিবারে দায়িত্ব ভাগ করে নেওয়ার পরিকল্পনাও করছেন। একই সঙ্গে তাঁরা দ্বিতীয় সন্তান আসাকে কেন্দ্র করে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা কথা বলেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে পূজা ও কুণালের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। প্রায় ছয় বছরের ব্যবধানে তাঁদের পরিবারে আবারও নতুন অতিথি আসতে চলেছে। কৃষভ এবার বড় ভাই হতে চলেছে, যা নিয়ে পরিবারে বাড়তি আনন্দ দেখা দিয়েছে।

প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে পূজা ও কুণাল আইনি বিয়ে করেন। সেই সময় কোভিড পরিস্থিতির কারণে বড় অনুষ্ঠান না করে তাঁরা বিয়ের জন্য রাখা অর্থ সমাজসেবায় দান করে দেন। অতিমারির সময় সতর্কতার কারণে পূজা ধারাবাহিক থেকেও সরে আসেন।

বর্তমানে পূজা কেরিয়ার ও সংসার একসঙ্গে সামলাচ্ছেন। দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসতেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সদ্য দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছেন সম্প্রতি। এমনই পরিস্থিতিতে আবার পরিচালক অ্যাটলির ঘরেও এসেছে দ্বিতীয়সন্তান। এবার টলিপাড়ায় সুখবরে খুশির বন্যা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার