ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু পাচার চক্রের পর্দাফাঁস, ৯ লাখ টাকায় ‘যমজ’ সাজিয়ে শিশু বিক্রির অভিযোগ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! তেহরান আগেই জানিয়ে দিল, লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায়

গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৩১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৩১:৪০ অপরাহ্ন
গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক
নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন বাপ-বেটার ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি।

গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন, গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপর তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল। হঠাৎ সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।

তারা বলেন- ‘আমরা গরু লালনপালন করেই সংসার চালাই। গরুগুলো চুরি হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী

যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী