ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:২০:৫৩ অপরাহ্ন
কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের ছবি: সংগৃহীত
মঙ্গলবার বিকেলে কেরলের ত্রিশূরের এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একেবারে প্রাথমিক হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ত্রিশূরের পুনম উৎসবের জন্য বিপুল পরিমাণ বাজি তৈরি করতে কারখানায় বারুদ মজুদ করা হয়েছিল। বিকেল সাড়ে তিনটা নাগাদ সেখানে বিস্ফোরণ ঘটে। কারখানাটি চাষের জমির এক প্রান্তে অবস্থিত ছিল। বিস্ফোরণের সেটি পুরোপুরি উড়ে গিয়েছে। মৃতদের দেহাংশও মিলেছে ধানক্ষেতে।

পুলিশের প্রাথমিক খবর, জনা চল্লিশ কর্মচারী সেখানে বাজি তৈরি করছিলেন। কীভাবে বিস্ফোরণ ঘটে তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারখানার আশপাশে বেশ কিছু বাড়িঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

গত পরশু অর্থাৎ রবিবার তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ১৯ জন মারা যান। ‌কেরলের গত ৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। পাশের রাজ্য তামিলনাড়ুতে একদিনের ভোট না হবে আগামী ২৩ এপ্রিল। বিরুধুনগরের বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা সেখানে স্বভাবতই নির্বাচনী ইস্যু হয়েছে। নির্বাচন কমিশন তামিলনাড়ুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ভোট হয়ে গেলেও কেরল এখনও নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। কমিশন রাজ্য সরকারের কাছে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ