ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির বাধায় পণ্ড লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা  পাবনায় শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত অনুমোদনহীন ব্যাটারি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু পঞ্চগড়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ

গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:১০:২২ অপরাহ্ন
গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক
নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন বাপ-বেটার ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি।

গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপর তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল। হঠাৎ সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।

তারা বলেন- ‘আমরা গরু লালনপালন করেই সংসার চালাই। গরুগুলো চুরি হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন- ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক