ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার রুমে প্রধান শিক্ষক, অতঃপর... ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:১০:২২ অপরাহ্ন
গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক
নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের তিন বাপ-বেটার ছয়টি গরু চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র গরুগুলো চুরি করে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি।

গরুর মালিক রমজান হাজী (৭২) বলেন- গভীর রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে এবং দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির গোয়ালঘর থেকে ৩টি গাভি গরু, ২টি বাছুর এবং ১টি ষাঁড় গরুসহ মোট ৬টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এতটাই পরিকল্পিত ছিল যে, পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এতে তার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

রমজান হাজীর দুই ছেলে মো. আজিজুল (৪৫) ও মো. আলামিন (৩৫) জানান, এই গরুগুলোর ওপর তাদের পরিবারের একমাত্র জীবিকা নির্ভরশীল ছিল। হঠাৎ সব গরু হারিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।

তারা বলেন- ‘আমরা গরু লালনপালন করেই সংসার চালাই। গরুগুলো চুরি হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন- ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা