ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৩:১৮ অপরাহ্ন
তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত
রাজশাহী তানোরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ২০১৯ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক  সভাপতি ও সরনজাই ইউনিয়ন (ইউপ) চেয়ারম্যান মোজাম্মেল হক খান,বাধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন পলাশ, তানোর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিল আতাউর রহমান, তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তূজা,তানোর পৌর ছাত্র দলের আহবায়ক শাহীন সরকার রন্জু প্রমূখ।এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য সিনিয়র আইনজীবী ছিলেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই কৃতি সন্তান ও রাজনীতিবিদ। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস ও মা আনোয়ারা বেগম।

শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে তিনি আইন পেশায় নিয়োজিত হন এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত