ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী গাবতলীতে শহীদ জিয়া কল্যান পরিষদ উদ্বোধন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপি রনি বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা লালপুরে জুট মিলে ডাকাতি ৮৩ লাখ টাকার মালামাল লুট ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ,লাখো মানুষের ঢল মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ,লাখো মানুষের ঢল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরের সিংড়ায় আবাদী জমিতে পুকুর খননের দায়ে জরিমানা আফ্রিকা কাপ থেকে বিশ্বকাপ ২০২৬: কীভাবে ফুটবলে পরাশক্তি হয়ে উঠল মরক্কো মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১ রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের চীনের অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগের কথা জানালেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মমতার ডাকেও এলেন না দলের বেশিরভাগ বিধায়ক, কালীঘাটে স্থগিত তৃণমূলের বৈঠক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র

হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:৪৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:৪৪:১৬ অপরাহ্ন
হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক হারিয়ে যেতে বসেছে লাল রঙের বার্তা বাহক
এক সময় গ্রামীন জনপদের প্রধান বার্তাবাহক ছিলো পোস্ট অফিস| সময়ের বিবর্তনে এর কার্যক্রম এখন প্রায় তলানীতে| তারপরও চলছে এর কার্যক্রম| এমন এক পোস্ট অফিস চলছে দোকান ঘরে| বলছিলাম নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর পোস্ট অফিসের কথা| উপজেলার সবচেয়ে বড় বাজার আবাদপুকুর| প্রতিদিন এখান থেকে প্রায় সারা দেশে ধান-চালের বড় চাহিদা এই বাজার থেকেই সরবরাহ করা হয়| বাণিজ্যিক গুরুত্বের বিবেচনায় এখানে ব্যাংক, বীমা, এনজিও সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে| এখানে ব্রিটিশ সরকারের আমলে নির্মাণ করা হয় একটি সাব পোস্ট অফিস| উপজেলার পূর্ব এলাকার গ্রামীন জনপদের প্রধান পত্র বাহক ছিলো এই পোস্ট অফিস| সময়ের ব্যবধানে এর ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি নজরদারির অভাবে এলাকাবাসির চাহিদা মেটাতে একটি দোকান ঘরে প্রায় ৮ বছর ধরে আবাদপুকুর পোস্ট অফিসের কার্যক্রম চলছে| সরকার আসে সরকার যায় নানা উন্নয়নমুলক কাজ চললেও এখানে একটি ভবন নির্মাণে কারো যেন মাথা ব্যথা নেই| এই সুযোগে পোস্ট অফিসের জায়গা কাঠেরগুলসহ বিভিন্ন ধরণের জিনিসপত্র রেখে দখলের পায়তারা করছে এক শ্রেণীর প্রভাবশালী| এ যেন অভিভাবকহীন একটি সম্পদ| ‘আবাদপুকুর পোস্ট অফিস’ (কোড নং ৫৮৯০)| 

আবাদপুকুর পোস্ট মাস্টার মোঃ এমদাদুল আলম জানান, আমি ১৯৯৮ সালে এই পোস্ট অফিসের মাষ্টার হিসেবে যোগদান করি| তখন ছিলো একটি মাত্র মাটির দেওয়ালের ঘর| কাজ কাম শেষে প্রয়োজনীয় কাগজপত্র নিরাপত্তার সাথে বিভিন্ন জায়গায় গোপনে রাখতে হতো| এই ঘরটি ২০১৬ সালে আকর্ষিক ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত হলে একটি বাক্র আর ব্যাগ নিয়ে বাজারের বিভিন্ন দোকানের কোনায় কোনায় বসে সরকারি কাজকাম করতাম| এমনকি একটি ফলের দোকানে বসে প্রায় ১বছর অফিসিয়াল কাজ করেছি| বিষয়টি  উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বগুড়া জেলা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এসে বর্তমানে ‘এস টু কম্পিউটার’ নামক দোকানে বসে সাময়িক ভাবে কাজ চালানোর নির্দেশ দেন| সেই থেকে প্রায় ৮বছর নিজ¯^ ভবন ছাড়াই চলছে আবাদপুকুর পোস্ট অফিসের সরকারি সেবা|​

​পোস্ট অফিসের রানার দুলাল হোসেন বলেন, পুরনো ঘরটি ভেঙে যাওয়ার পর বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি| এমনকি পোস্ট মাস্টার ও আমি মিলে নিজ¯^ অর্থায়নে পোস্ট অফিসের জায়গায় দুটি ইটের ঘর নির্মাণ করতে চাইলেও কর্তৃপক্ষ অনুমতি দেয়নি| কর্তৃপক্ষের সাফ নির্দেশ-ব্যক্তিগত টাকায় সরকারি জায়গায় কোনো স্থাপনা করা যাবে না|

দোকান মালিক হারুনুর রশিদ বলেন, আমার দোকানের একটি অংশ নিয়ে প্রায় ৮ বছর ধরে পোস্ট অফিসের কার্যক্রম চলছে| দোকানের মাসিক ভাড়া ৪হাজার ৪০০ টাকা শর্ত ছিল| ভাড়ার অর্ধেক ২ হাজার ২০০ টাকা পোস্ট অফিস কর্তৃপক্ষ পরিশোধ করবে| কিন্তু দীর্ঘদিন পার হলেও সেই ভাড়ার টাকাও পাওয়া যাচ্ছে না| এমনকি বিদ্যুৎ বিলও দোকান মালিককেই পরিশোধ করতে হয়| বাণিজ্যিক এলাকায় পোস্ট অফিসের এমন জরাজীর্ণ দশা মেনে নিতে পারছেন না স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ| এলাকাবাসী দ্রুত এর স্থায়ী সমাধান চায়| 

বগুড়ার ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, আবাদপুকুর পোস্ট অফিসটি দীর্ঘ ৮ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে| আমরা ইতিমধ্যে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি| একটি নতুন ভবন নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করেছি| বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এর নির্মাণ কাজ শুরু হবে| 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত