ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য!

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৩:০৮:২৪ অপরাহ্ন
‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! ছবি: সংগৃহীত
‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্য করে বিপাকে হংসিকা মোটওয়ানী। মহিলা হয়ে কী ভাবে এমন মন্তব্য করতে পারেন অভিনেত্রী? তাঁর দিকে এই প্রশ্ন তুলছেন অনেকেই।

ছোটবেলা থেকে অভিনয় করছেন হংসিকা। ‘কোই মিল গয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই জন্য কি বিনোদনজগতে অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয়নি তাঁকে? কাস্টিং কাউচ-এর প্রস্তাবও কি আসেনি? এমন নানা প্রশ্ন করা হয় হংসিকাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে। অভিনেত্রী প্রথমেই জানান, তাঁকে এমন কোনও প্রস্তাবের মুখোমুখি হতেই হয়নি। তার পরেই তিনি বলেন, “আমার মনে হয়, আসলে যাঁরা শুধুই কাজ করতে আসেন, তাঁদের সঙ্গে এ সব হয় না। আমি শুধুই কাজ করতে এসেছিলাম। তাই আমার সঙ্গে এ সব হয়নি।”

হংসিকার এই উত্তর শুনে সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, “কিন্তু বহু মানুষকেই তো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সেটা নিয়ে আপনি কী বলবেন?” তখন ফের হংসিকা বলেন, “আমার সঙ্গে যেটা হয়নি, সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।”

হংসিকার এই মন্তব্য ভাইরাল হতেই তাঁর সমালোচনা করছেন অনেকেই। এক ব্যক্তির বক্তব্য, “আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি। দেখার সুযোগ হয়নি। তাই পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া নেই, এটা তো আমি বলতে পারব না!” আর এক নেটাগরিকের কথায়, “এক জন মহিলা হয়ে কী ভাবে এমন কথা বলতে পারেন! আপনার সঙ্গে হয়নি বলে, কারও সঙ্গেই হয়নি নাকি? আর আপনি নিজে ক'টা ভাল কাজ করেছেন এখনও পর্যন্ত?” এই বিতর্কের পরে এখনও পর্যন্ত আর কোনও মন্তব্য করেননি হংসিকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক