ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

৯ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৩:০১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৩:০১:১১ অপরাহ্ন
৯ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা ফাইল ফটো
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.১৫ শতাংশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে।
 
এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা; অর্থাৎ ঘাটতি ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।
 
জুলাই-মার্চ সময়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর-এই তিন খাতের মধ্যে কোনো খাতেই লক্ষ্য অর্জন হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। নয় মাসে ঘাটতি হয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা।
 
আমদানি খাতে নয় মাসে ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।
 
গত জুলাই-মার্চ মাসে ভ্যাট বা মূসক আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। এ সময়ে এই খাতের লক্ষ্য ছিল ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকা। এই খাতে ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা।
 
তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.১৫ শতাংশ। আগের বছর একই সময়ে (জুলাই-মার্চ) আদায় হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি টাকা।
 
এছাড়া শুধু মার্চ মাস হিসাবেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এই মাসে ৬০ হাজার ৫০ কোটি টাকার রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৩ হাজার ৫২২ টাকা। ঘাটতি ২৬ হাজার ৫২৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২.৬৭ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪