ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

গরমে পেট ভাল রাখতে শুধু দই নয়, প্রোবায়োটিক সমৃদ্ধ কী কী খাবার খাওয়াবেন ছোটদের?

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৮:৩০ অপরাহ্ন
গরমে পেট ভাল রাখতে শুধু দই নয়, প্রোবায়োটিক সমৃদ্ধ কী কী খাবার খাওয়াবেন ছোটদের? ফাইল ফটো
বৈশাখী গরমে প্রাণ ওষ্ঠাগত। পেটের সমস্যা হচ্ছে ঘরে ঘরে। ছোটরা বমি, ডায়েরিয়ায় ভুগছে বেশি। পেট ভাল রাখতে তাই খাওয়াদাওয়ায় নজর দিতে বলছেন চিকিৎসকেরা। গরমে পেট ঠান্ডা রাখবে এবং বদহজমের সমস্যাও হবে না, এমন খাবার বলতে প্রোবায়োটিকের কথাই প্রথম মাথায় আসে। ইদানীং প্রোবায়োটিক নিয়ে আলোচনা বেশি হচ্ছে। প্রোবায়োটিক হল উপকারী ব্যাক্টেরিয়া। মানবদেহে অনেক রকম ব্যাক্টেরিয়া আছে। তার কিছু ভাল। সেই দলেই পড়ে প্রোবায়োটিক। এটি হজমশক্তি বৃদ্ধি করে। খাদ্য বিপাকে সাহায্য করে।

প্রোবায়োটিকের সবচেয়ে ভাল উৎস হল দই। তবে শুধু দই খেলে হবে না। ছোটরা রোজ রোজ দই খাওয়া পছন্দও করবে না। তাই এমন কিছু খাবার বানিয়ে দিতে হবে যা প্রোবায়োটিক সমৃদ্ধ এবং পেটের জন্য ভাল।

ছোটদের জন্য প্রোবায়োটিক

দই-চিঁড়ের স্মুদি
চিঁড়ে ভাল করে ধুয়ে টক দই, কলা এবং সামান্য গুড় দিয়ে মেখে নিন। এর পর ব্লেন্ডারে দিয়ে স্মুদি বানিয়ে শিশুকে খাওয়ান। এটি দীর্ঘ ক্ষণ পেট ভরা রাখবে এবং শরীরও ঠান্ডা রাখবে।

সব্জির ইডলি
ইডলির ব্যাটারটি গেঁজিয়ে তৈরি হয় বলে এতে প্রচুর প্রোবায়োটিক থাকে। এক কাপ সুজি, এক কাপ টক দইয়ের সঙ্গে মিহি করে কাটা গাজর, ক্যাপসিকাম, বিট, কারিপাতা দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। তিন থেকে চার ঘণ্টা ওই মিশ্রণটি রেখে দিন। তার পর সামান্য ইনো বা বেকিং সোডা মিশিয়ে দিন ও আরও ২০ মিনিট রেখে দিন। এ বার ইডলি মেকারে সামান্য মাখন মাখিয়ে ব্যাটারটি ঢেলে ভাপিয়ে নিন।

রাগির আম্বলি
দক্ষিণ ভারতে খুবই জনপ্রিয় এই খাবার। ২-৩ চামচ রাগির আটা অল্প জলে গুলে মিহি মিশ্রণ তৈরি করে নিন। ২ কাপ ফুটন্ত জলে রাগির মিশ্রণটি দিয়ে ৫-১০ মিনিট মাঝারি আঁচে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন, অনবরত নাড়তে হবে যেন দলা না পাকিয়ে যায়। এ বার ঠান্ডা করে তার সঙ্গে এক কাপ ফেটানো টক দই, স্বাদমতো নুন, সামান্য পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা এবং ধনেপাতা মিশিয়ে নিন। এই খাবারটি পেট ঠান্ডা রাখবে এবং বদহজমের সমস্যাও দূর করবে।

ছাতুর প্রোবায়োটিক পানীয়
ছাতু পেটের জন্য ভাল। এর সঙ্গে দই মিশলে তা আরও উপকারী হবে। পদ্ধতি: এক গ্লাস পাতলা ঘোলের মধ্যে ২ চামচ ছাতু, সামান্য আদা কুচি, লেবুর রস এবং বিট নুন মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এই পানীয় গরমে পেট ঠন্ডা রাখবে ও শক্তি জোগাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর