ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও প্রতিবাদী কর্মসূচি পালন করছেন তারা।

এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি কর্তৃক প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে Intern Doctor's Society, RMCH এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। সকাল ৯ টায় মানববন্ধনে অংশগ্রহণের জন্য সব ইন্টার্ন চিকিৎসককে আহ্বান জানানো হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সকালে হাসপাতাল প্রাঙ্গণ মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই ঘটনার বিচারের দাবি করেন। 

রামেকের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্য দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া তারা দুই দিনের হেনস্থার ঘটনায় তিনি বিচার দাবি করেন। 

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। 

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মোবাইল ফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ