ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপি রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি বহিরাগত শিল্পীদের সুযোগ নিয়ে মুখ খুললেন অদিতি শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরান শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরান নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ৩০০ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ৩০০ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর মেয়েদের ঊরুর মেদ কমবে নিয়মিত কিছু সহজ স্ট্রেচিং ও যোগাসনে মেয়েদের ঊরুর মেদ কমবে নিয়মিত কিছু সহজ স্ট্রেচিং ও যোগাসনে কুড়িগ্রামে গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের মাতা ও নেসকোর কর্মচারী ইউনিয়নের নেতা মিলনের সহধর্মিণীর জানাযা নামাজ অনুষ্ঠিত আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা সিংড়ায় কচু চাষে সফল দুই বন্ধু ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ঝুলিতে রয়েছে দু’হাজার কোটি টাকার ছবি! তাও কী ভয়ে ‘প্যানিক অ্যাটাক’ হত সান্যার

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০২:৪৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০২:৪৪:১৫ অপরাহ্ন
ঝুলিতে রয়েছে দু’হাজার কোটি টাকার ছবি! তাও কী ভয়ে ‘প্যানিক অ্যাটাক’ হত সান্যার ছবি: সংগৃহীত
বলিউডে সাফল্য-ব্যর্থতা লেগেই থাকে। সান্যা মলহোত্রের অভিনয়জগতে আসা ইস্তক পথটা মোটেই সুগম ছিল না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছিলেন অভিনেত্রী। মূলত আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই বলিউডে পা রেখেছিলেন তিনি। সাফল্য দেখলেও মাঝেমধ্যে ‘প্যানিক অ্যাটাক’ হত নায়িকার। সারা ক্ষণ একটা উদ্বেগ কাজ করত তাঁর মধ্যে।

সান্যার বড়পর্দায় অভিষেক হয় আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। বক্সঅফিসে দু’হাজার কোটি টাকার ব্যবসা করে সেটি। প্রথম ছবিতেই বিপুল সাফল্য পান সান্যা। যদিও সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন ফাতিমা সনা শেখ ও সাক্ষী তনওয়ারের মতো তারকারা। তার পর সান্যা নিজের গতিপথ নিজেই নির্ধারণ করেছেন। কখনও রোম্যান্টিক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার কমেডি ছবিতে। দীর্ঘ ১০ বছরের অভিনয়জীবনে বেশির ভাগ সময়েই প্রশংসিত হয়েছেন। তবু যেন উৎকণ্ঠা কাটেনি।

সান্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি সর্ব ক্ষণ ভাবতেন, কাউকে হয়তো না বলা যায় না, পাছে যদি কেরিয়ারে প্রভাব পড়ে। অন্যকে সন্তুষ্ট রাখতেই চাইতেন। না বলতে না-পারাটা যে কত বড় অভিশাপ, সেটা বুঝেছেন সান্যা। তিনি বলেন, ‘‘একটা সময় এমন অবস্থা হয়, খালি ‘প্যানিক অ্যাটাক’ হত। আমি ভাবতাম, কী ভাবে কাউকে না বলব? আমার চিন্তা হত, যদি আমি না করি, তা হলে হয়তো এর পরে আর কাজ পাব না। আর কোনও ভাবে যদি না বলে দিতাম তা হলেও মাসের পর মাস এই অপরাধবোধ বয়ে বেড়াতে হত।’’

তিনি বলেন, ‘‘সুযোগ না পাওয়ার থেকেও বেশি ভাবতাম, যাতে না বলতে গিয়ে অন্যকে কষ্ট না দিয়ে ফেলি।’’ তবে সান্যা জানান, এতগুলো বছরে না বলতে শিখে গিয়েছেন। তাই এখন নিশ্চিন্তে থাকেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’