ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রতি শাকিরার স্পষ্ট বার্তা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:৫৩:৫৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের অভিবাসীদের প্রতি শাকিরার স্পষ্ট বার্তা ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে।

‘নো কিংস’ শিরোনামের এ বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছেন মার্ক রুফালো, জিমি কিমেল, গ্রেসি আব্রামস, কেরি ওয়াশিংটন, নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা। এবার সংগীতশিল্পী শাকিরাও অভিবাসীদের পক্ষ নিয়ে কথা বললেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, ট্রাম্পের অভিবাসী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা এখন নিরন্তর ভয়ের মুখোমুখি হচ্ছেন, যেটা তাঁকেও পীড়া দিচ্ছে। শাকিরা নিজেও একজন অভিবাসী।

কৈশোরে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গিয়ে বসবাস শুরু করেছিলেন। সে কারণে অভিবাসীদের প্রতি সব সময়ই আন্তরিক তিনি। এ বছরের গ্র্যামি পুরস্কার তিনি উৎসর্গ করেছিলেন যুক্তরাষ্ট্রের ‘অভিবাসী ভাইবোনদের’, সব সময় তাঁদের পাশে থাকার অঙ্গীকারও করেছিলেন।

আজকে যখন যুক্তরাষ্ট্রে অভিবাসীরা মারাত্মক সংকটে, তখন একজন অভিবাসী হিসেবে কী অনুভূতি শাকিরার? বিবিসির এ প্রশ্নের উত্তরে শিল্পী বলেন, ‘এর অর্থ হলো ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করা, এটা বেদনাদায়ক।’ অভিবাসীদের প্রতি শাকিরার স্পষ্ট বার্তা, ‘এখন আগের চেয়ে বেশি করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আরও জোরে আওয়াজ তুলতে হবে।

স্পষ্ট করে বলতে হবে, একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের সঙ্গে সব সময় মানবিক আচরণ করতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা