ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

একসময়ে মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন ‘শরারত’-খ্যাত গায়িকা জৈসমীন

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৮:৩৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৮:৩৮:২৬ অপরাহ্ন
একসময়ে মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন ‘শরারত’-খ্যাত গায়িকা জৈসমীন ছবি: সংগৃহীত
‘ধুরন্ধর’ ছবিতে তাঁর ও মধুবন্তী বাগচীর গাওয়া ‘শরারত’ গানটি এখনও শ্রোতাদের মনে টাটকা। এর পরে ‘ধুরন্ধর ২’ ছবিতে একাধিক গান গেয়েছেন জৈসমীন স্যান্ডল্‌‌‌‌‌‌‌‌স। এখন তিনি ভাসছেন প্রশংসায়। যদিও একটা সময়ে নাকি তিনি মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন। জৈসমীন জানান, প্রয়োজনের তুলনায় বেশি মদ খেয়েছেন একটা সময়ে। কিন্তু, এর নেপথ্যে কী কারণ?

লুধিয়ানার মেয়ে জৈসমীন, বড় হয়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। পঞ্জাবি পপ গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ‘এবিসিডি ২’, ‘কিক্‌’ ছবিতে একাধিক গান গেয়েছেন তিনি। খ্যাতিও পেয়েছিলেন। কিন্তু একটা সময়ে নেশায় ডুবতে শুরু করেন জৈসমীন। তাঁর নেপথ্যে রয়েছে শৈশবের কিছু স্মৃতি যার ক্ষত এখনও স্পষ্ট। তিনি বলেন, ‘‘আমি অনেক সংগ্রাম করেছি। বড় হয়ে ওঠার সময়ে জীবনের বেশ কঠিন কিছু পর্যায় পেরিয়ে এসেছি। আমার জীবনের যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না। জীবন তো এমনই হয়। ছোটবেলাটা যে কোনও বাবা-মায়ের জন্য যেমন কঠিন, তেমনই সন্তানদের জন্যও। সেই সময়ে আমার যত্নের প্রয়োজন ছিল।’’ জৈসমীনের আক্ষেপ, ছোটবেলায় তাঁর প্রাপ্য যত্ন তিনি পাননি পরিবারের থেকে। নিজের মধ্যেই যেন একটা দ্বন্দ্ব চলছিল তাঁর। এ ছাড়াও তিনি নাকি বাবা-মায়ের থেকে শৈশবে এমন কিছু আঘাত পেয়েছেন, যার স্মৃতি তিনি আজও বয়ে বেড়াচ্ছেন।

জৈসমীনের কথায়, ‘‘আমি মদ্যপান করতাম। কারণ, সেই সময়ে নিজের কিছু কাজের জন্য আমার অনুশোচনা হত। অনেক কিছু একসঙ্গে জমে গিয়েছিল। একদিকে আমার খ্যাতি বাড়ছিল। যার ফলে আমার মধ্যে কিছু বিশেষ অনুভূতি কাজ করছিল। অন্য দিকে, আমার পারিবারিক সম্পর্ক ভাঙতে শুরু করে। আমার বাবার মৃত্যু হয়, সব কিছু নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। প্রয়োজনের বেশি মদে আসক্তি আসে। হয়তো খানিক শান্তির খোঁজে ছিলাম। এর জন্য আমি অনুতপ্ত, কিন্তু সেই সময়ে ওটাই হয়তো আমার জন্য জরুরি ছিল।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক