ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বাহারি সামগ্রী নয়, রশ্মিকার জেল্লার রহস্য লুকিয়ে একটি মাত্র উপকরণে! গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ ৫৫-য় পৌঁছে শরীর নিয়ে কোন সংগ্রামের মুখোমুখি মনীষা কৈরালা আত্রাইয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি সিংড়ায় ঐতিহ্যবাহী চলনবিল নৌকা বাইচের স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায়

সুগার নিয়ন্ত্রণ করে শরীরচর্চা, তবে বিশেষ এক ধরনের ব্যায়ামে উপকার বেশি পাওয়া যেতে পারে

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:৫০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:৫০:২২ অপরাহ্ন
সুগার নিয়ন্ত্রণ করে শরীরচর্চা, তবে বিশেষ এক ধরনের ব্যায়ামে উপকার বেশি পাওয়া যেতে পারে ফাইল ফটো
নিয়মিত শরীরচর্চা করলে, তা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেশির ঘনত্বের সঙ্গে শর্করার সরাসরি যোগসূত্র রয়েছে। চিকিৎসক এবং ফিটনেস এক্সপার্টদের একাংশের মতে, দেহে মেদের তুলনায় পেশির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গেই শর্করার পরিমাণও নিয়ন্ত্রিত হয়।

সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মিত ডায়েটে থাকতে হয়। পাশাপাশি দেহের মবিলিটি বজায় থাকলেও সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু তার জন্য যে কোনও ব্যায়াম করলেই হবে না।

পেশির সঙ্গে শর্করার সম্পর্ক
দেহে মেদের তুলনায় পেশির ঘনত্ব যদি কম হয়, তা হলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। মেদ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘টাইপ ২’ ডায়বিটিসের ক্ষেত্রে দেহে ইনসুলিনের ক্ষমতা কমতে শুরু করে। দেহের মধ্যে পেশি সবথেকে বেশি পরিমাণে রক্ত থেকে শর্করা শোষণ করে থাকে। তার ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত হয় কিন্তু পেশির ঘনত্ব কম হওয়ার অর্থ, শর্করার পরিমাণও বাড়তে থাকবে। তাই সুগার নিয়ন্ত্রণে পেশির ঘনত্ব বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।

নিয়মিত ট্রেনিং
জিমে অনেকেই নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু দেখা গিয়েছে ওজন-সহ ট্রেনিংয়ের ফলে পেশির ঘনত্ব দ্রুত বাড়ে। তার সঙ্গে শরীরে হিমোগ্লোবিনের উন্নতি হয়। তাই জিমে ওজন-সহ শরীরচর্চা করতে পারলে সুগারকেও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। যাঁরা নিয়মিত ওজন-সহ ব্যায়াম করেন, তাঁদের ক্ষেত্রে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যায়। ওজন-সহ শরীরচর্চা করলে পেশির ঘনত্ব বৃদ্ধি পায়। তার ফলে পেশি তার প্রয়োজনীয় শক্তির জন্য আরও বেশি পরিমাণে শর্করা শোষণ করতে পারে। ফলে সার্বিক ভাবে সুগার নিয়ন্ত্রণে থাকে।

হাঁটা বা দৌড়নোর মতো হালকা রুটিনও শরীরচর্চায় থাকলে তা সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অন্য দিকে একজন প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করে তার পরেই ওজন-সহ শরীরচর্চা শুরু করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত