ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৮:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৮:০১:১৯ অপরাহ্ন
জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১ ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উল্টে গেল যাত্রীবাহী বাস। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২৯ জন। উধমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের কাগোর্ট এলাকায় দুর্ঘটনাটি হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। কাগোর্ট গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির গতিবেগ অনেক বেশি ছিল, যার জেরেই এই বিপর্যয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। মহকুমা শাসক (এসডিএম) নিজে উদ্ধারকাজে তদারকি করছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য উধমপুর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (জিএমসি) হাসপাতালকে সতর্ক করা হয়েছে। আশঙ্কাজনক রোগীদের বিমানে করে অন্যত্র চিকিৎসায় নিয়ে যাওয়ার ব্যবস্থাও করছে প্রশাসন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোকাতুর। তিনি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অর্থসাহায্যের কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ জিতেন্দ্র সিং জেলাশাসকের সঙ্গে কথা বলে পরিস্থিতির ওপর নজর রাখছেন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে এসডিআরএফ ও পুলিশ।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং সবরকম প্রয়োজনীয় সাহায্য করবে তারা। লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহাও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, রবিবারই রাজৌরি জেলায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৮ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবারের এই রক্তক্ষয়ী দুর্ঘটনা উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে। উধমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে প্রশাসনের অন্দরে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ