ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৫৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৫৫:৫২ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬৩ পিস ট্যাপেন্টাডল, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা সহ চারজন মাদক কারববারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, মতিহার ও পবা থানা পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে বিউটিকে, রাত পৌনে ৯টার দিকে কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে সাইফুলকে, দুপুর সোয়া ২টার দিকে মতিহার থানার ফুলতলা এলাকা থেকে এনামুলকে এবং বিকাল পৌনে ৬টার দিকে পবা থানার তেবাড়ীয়া এলাকা থেকে হোসনে আরাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মোসা: বিউটি খাতুন (৩৮); পবা থানার পানিশাইল (মারিয়া) গ্রামের মৃত ভোগা মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪০); মতিহার থানার বাজে কাজলা (ফুলতলা) গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মো: এনামুল হক (৩৯) এবং পবা থানার তেবাড়ীয়া গ্রামের মো: আ: হাফেজের মেয়ে মোসা: হোসনে আরা (৪৫)।  সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।  

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিউটির বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা