ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:৪৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:৪৩:২৯ অপরাহ্ন
নিউ ইয়র্কের  কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত
নিউ ইয়র্ক সিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জেডেন পিয়ের নামের ওই কিশোরকে কুইন্সের রয় উইলকিন্স পার্ক-এর একটি বাস্কেটবল কোর্টে কয়েকজন কিশোর ঘিরে ধরে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিটে সেখানে গুলির ঘটনা ঘটে এবং গুলি তার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরে তার মৃত্যু হয়।

যেখানে কিশোররা বাস্কেটবল খেলতে জড়ো হয়েছিল সেই জনসমাগমপূর্ণ পার্কেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটি ইতোমধ্যে কিশোরদের সহিংসতা এবং সামাজিক মাধ্যমে ধারণকৃত সহিংস ঘটনার বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে বলেন, আমি এখানে আসছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনে দৌড়ে আসি সবাই ঠিক আছে কিনা দেখার জন্য, বিশেষ করে আমার বন্ধুদের। এসে দেখি এক কিশোর মাটিতে পড়ে আছে। আমি তাকে চিনি সে এখানে বাস্কেটবল খেলতে আসত। ভালো খেলোয়াড় ছিল, ভদ্র ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির আগে পিয়েরকে ঘিরে ধরে তাকে বারবার ঘুষি মারা হচ্ছিল। এরপর মুহূর্তেই ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়।

শনিবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এনওয়াইপিডি জানিয়েছে, সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ করা হয়েছে।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এক্স-এ এক পোস্টে বলেন, 'অর্থহীন বন্দুক সহিংসতায় ১৫ বছর বয়সী এক কিশোরকে হারিয়ে আজ আমার হৃদয় ভারাক্রান্ত। তার পরিবার, প্রিয়জন ও কমিউনিটির জন্য আমি প্রার্থনা করছি। নিউইয়র্কে বন্দুক সহিংসতা বন্ধে আমি প্রতিদিন কাজ চালিয়ে যাব।

এদিকে, প্রজেক্ট এইচ.ও.ও.ডি.-এর প্রতিষ্ঠাতা পাস্টর কোরি ব্রুকস এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তার “হৃদয় ভেঙে গেছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উপস্থিত লোকজন সহায়তা করার পরিবর্তে হামলার ভিডিও ধারণ করছিল।

তিনি বলেন, একজন ১৫ বছর বয়সী শিশুকে তাড়া করে, মারধর করে, নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে একটি খেলাধুলার মাঠে, যেখানে হাসি থাকার কথা, মৃত্যুদণ্ড নয়।'

তিনি আরও বলেন, লোকজন সাহায্যের জন্য দৌড়ায়নি। তারা ফোন বের করে প্রতিটি নৃশংস মুহূর্ত ধারণ করেছে, যেন এটি কোনো বিনোদন। সেই ভিডিও শুধু একটি হত্যাকাণ্ডই দেখায় না এটি এমন এক প্রজন্মকে উন্মোচিত করে, যাদের বিবেক নৈতিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ