ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

আরজেবি হেলথ কেয়ারের আয়োজনে হাম-রুবেলারপ্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:১৮:০২ অপরাহ্ন
আরজেবি হেলথ কেয়ারের আয়োজনে হাম-রুবেলারপ্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত আরজেবি হেলথ কেয়ারের আয়োজনে হাম-রুবেলারপ্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত
‘হই সচেতন, বাঁচাই জীবন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুর উত্তর টেপাখোলার সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলে আজ সোমবার আরজেবি  হেল্থ কেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয় হাম-রুবেলা : প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা। মো. বাকী বিল্লাহ খান পলাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল করিম শাহীন। সভায় অতিথি হিসাবে ছিলেন রাইট ট্র্যাক স্কুুলের প্রিন্সিপাল মো. রেজাউল করিম এবং সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলের পরিচলনা পরিষদ সদস্য মো. জাহিদুল করিম। আলোচনায় অংশগ্রহণ করেন মো. রনি মোল্লা, মো. জাহিদুল করিম, আরজেবি  গ্রুপের পরিচালক (বিপণন) মো. জাবেদ মিয়, আরজেবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রানা ইসলামসহ প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন উপস্থাপন করেন ডা. মো. মুজাহিদুল হক বিপ্লব, ডিরেক্টর এইচআর এন্ড এ্যাডমিন আরজেবি গ্রুপ।

মো. জাহিদুল করিম বলেন, আমাদের বিবিধ প্রতিষ্ঠান শুরুর দিকে পণ্যের মান ভালো করলেও তা পরবির্তীতে তার ধারাবাহিকতা রক্ষা করে না। পাশাপাশি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে তারা তার মূল্য বাড়িয়ে দেয় এবং গুনগত মান কমিয়ে দেয় যা ঠিক নয়। তিনি আরজেবি গ্রুপ কর্তৃক বাজারকৃত পণ্যের ক্ষেত্রে অনুরুপ হবে না মর্মে আশাবাদ ব্যক্ত করেন। 

মো. রনি মোল্লা বলেন, আরজেবি গ্রুপ কর্তৃক বাজারকৃত সামগ্রীসমূহ নিজ ফর্মূলা এবং নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত যা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত। পাশাপাশি এসকল পণ্যের গুনাগত মান অক্ষন্ন রাখতে প্রতিষ্ঠানটি সর্বদা কাজ করে যাচ্ছে। 

মো. জাবেদ মিয়া বলেন, শুধুমাত্র ভূল খাদ্যাভ্যাস এর কারণে আমরা নানান রোগে আক্রান্ত হচ্ছি। পাশাপাশি আমাদের চারপাশে যে খাদ্যসামগ্রী বিদ্যমান্  এবং যা আমরা আমাদের আদরের শিশুকে ভালোবেসে দিয়ে থাকি তা অধিকাংশই  খাদ্যোঅনুপযোগী এবং নানা রোগের বাহক। 

ডা. রানা ইসলাম বলেন, জীবন, স্বাস্থ্য ও অর্থ সবকিছুই নির্ভর করে আমাদের খাদ্যের উপর। কেননা কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবার রোগ সৃষ্টি করে ও তা বাড়ায়। অপরদিকে প্রাকৃতিক খাবার আমাদের শরীরকে রাখে নিরোগ ও সুস্থ্য। তাই প্রাকৃতিক খাবারের দিকে ফেরা এখন সময়ের দাবী। 

ডা. মো. মুজাহিদুল হক বিপ্লব বলেন, বর্তমানে হাম আমাদের দেশে মহামারি আকারে বিস্তার লাভ করছে। এটি মূলত একটি ভাইরাস জনিত রোগ যার এর প্রধান শিকার শিশুরা। ফলে শিশুদের মধ্যে মৃত্যুর হারও বেশী। তাই আমাদের এরোগটি সম্পর্কে সচেতন হতে এবং আক্রান্ত হলে করনীয় সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে যা মৃত্যুর হারকে কমাতে সহায়তা করবে। 

মো. রেজাউল করিম বলেন, আরজেবি গ্রপের এ জাতীয় আয়োজন প্রকৃতই তাৎপর্যপূর্ন এবং প্রয়োজনভিত্তিক। তিনি এ আয়োজনকে সাদুবাদ জানান এবং বলেন, বর্তমান চিকিৎসা পদ্ধতি আমাদের সাময়িক সুস্থ্য করলেও তা স্থায়ীভাবে রোগ মুক্তি দেয়না। তাই প্রাকৃতিক চিকিৎসাই নির্ভরযোগ্য। আরজেবি গ্রুপ এজাতীয় আয়োজন অব্যাহত রাখবে মর্মে তিনি সভায় আশাবাদ ব্যক্ত করেন। 

মো. এহসানুল করিম শাহীন বলেন, সফিস্টিকেটেড কিন্ডার গার্টেন স্কুলটি ২০০৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত যা জেলার একটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগনিত হয়েছে। এখানে প্রিপ্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা দুইশত প্রায়। শিক্ষক আছেন ষোলজন। হাম-রুবেলা সম্পর্কে সচেতনা সৃষ্টিতে আরজেবি গ্রুপ প্রতিষ্ঠিত আরজেবি হেল্থ কেয়ারের এই আয়োজনকে তিনি অত্যন্ত সময়পযোগী বলে উল্লেখ করেন।

তিনি বলেন, হাম একটি সংক্রামক ব্যধি যা সম্পর্কে অসচেতনায় শিশুদের মৃত্যুও ঘটছে। তিনি সকলকে হাম-রুবেলা সম্পর্কে সচেতন হবার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন এবং এ জাতীয় আয়োজনে তিনি সবর্দা অংশগ্রহণ ও পাশে থেকে আরজেবি গ্রুপকে সহযোগীতা করবেন মর্মে সভায় অভিমত ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা