ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ঈশ্বরদীর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত হল না যুদ্ধবিরতি নিয়ে! পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাণীশংকৈলের স্বাস্থ্য কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে অন্য উপজেলায়, ফেসবুকে ভাইরাল

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:০৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:০৩:৪৫ অপরাহ্ন
রাণীশংকৈলের স্বাস্থ্য কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে অন্য উপজেলায়, ফেসবুকে ভাইরাল রাণীশংকৈলের স্বাস্থ্য কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে অন্য উপজেলায়, ফেসবুকে ভাইরাল
সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত গাড়ি ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামালের বিরুদ্ধে। অফিস চলাকালীন সময়ে সরকারি গাড়ি নিয়ে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলায় নিজের ব্যক্তিগত ব্যবসা তদারকি করায় স্থানীয় মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জন্য বরাদ্দকৃত সরকারি জীপ গাড়িটি (যার নম্বর: ঢাকা মেট্রো ঘ-১৮-৫৬৩১) নিয়মিত অফিস সময়ে পীরগঞ্জ উপজেলায় দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তা ওই গাড়িটি ব্যবহার করে পীরগঞ্জে অবস্থিত নিউ পীরগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রোগী দেখেন ও আলটা রির্পোট তৈরি করেন। যখন হাসপাতালে রোগীদের ভিড় থাকে এবং প্রশাসনিক কাজের ব্যস্ততা থাকার কথা, ঠিক তখনই গাড়িটি নিয়ে পীরগঞ্জে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অবস্থান করতে দেখা যায়। সরকারি তৈল খরচ করে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে এই যাতায়াতকে রাষ্ট্রের অর্থের সুস্পষ্ট অপচয় হিসেবে দেখছেন সচেতন মহল। সেই সাথে দায়িত্বে অবহেলা: একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণে হাসপাতালের চেইন অফ কমান্ড ও চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

পীরগঞ্জে অবস্থানরত সরকারি জীব গাড়িটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রবিবার ভাইরাল হলে বিভিন্ন মহলের কমেন্টে জানাযায়, সরকারি গাড়ি জনগণের ট্যাক্সের টাকায় চলে। এটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা শুধু নীতিবহির্ভূত নয়, বরং আইনত দ-নীয় অপরাধ। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। তবে স্থানীয়দের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই গাড়ি ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহাম্মেদ মুঠো ফোনে বলেন,আমার বাসা পীরগঞ্জে সেখানে আমি যেতেই পারি। ভিডিও ছেড়ে কি লাভ?

সিভিল সার্জন ডা, আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। কি কারণে সরকারী গাড়িটি ওখানে ছিল তাকে ডেকে শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী