ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৭:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৭:০০:১২ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২০তম সভা আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ শিশুশ্রম বন্ধে ও শিশুদের কল্যাণে নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

বক্তাগণ শিশুশ্রমে জড়িত শিশুদের চিহ্নিত করে তাদের শিশুশ্রম মুক্তকরণে উপযুক্ত ও টেকসই পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে সভাকে জানানো হয়, চলতি বছর উক্ত দপ্তরের ৮০ জন শিশুর শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করা হয়েছে। অন্যদিকে একই দপ্তরের পাবনা অফিস জানিয়েছে, তারা ৭০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করেছে। এ দপ্তরের পক্ষ থেকে শিশুশ্রম বিষয়ক ডাটাবেজ এবং শিশুশ্রম মুক্ত করা শিশুদের জন্য উপবৃত্তিসহ বিভিন্ন আর্থিক সহযোগিতার প্রযোজনীয়তার কথা জানানো হয়।

মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তাদের অধীনে শিশু বিকাশ কেন্দ্রে ১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের ভর্তির সুযোগ রয়েছে। শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের সরকারি খরচে খাবার, আবাসন, শিক্ষা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়।

সমাজসেবা দপ্তর জানিয়েছে, সরকারি শিশু পরিবারগুলোতে ৬ থেকে ৯ বছর বয়স পর্যন্ত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভর্তি করা হয় এবং সেখানে শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত থাকতে পারে। এছাড়া ৯ বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র রয়েছে।

সভাপতির বক্তব্যে চিত্রলেখা নাজনীন বলেন, যে-সব শিশুদের শিশুশ্রম থেকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের হালনাগাদ তথ্য সংরক্ষণ, তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে হবে।

এসময় তিনি, ব্যাপক প্রচারের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুযোগ-সুবিধা সম্বলিত ভর্তি বিজ্ঞাপন শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যের নিকট সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার