ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৬:৪৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৬:৪৯:২৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ
মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নতুন উদ্যোগ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর দড়িখরবনা মোড় হতে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই কার্যক্রমের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যা একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে টব ও ড্রামে করে গাছ লাগানোর এই উদ্যোগ। এতে সহজে গাছের পরিচর্যা করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করা সম্ভব হবে।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে নগরীর আরও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহী আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

পরিদর্শনকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন