ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-আমেরিকা আলোচনায় বড় বাধা মার্কিন অবরোধ! দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু ৯৬৯তম কেরিয়ার গোলে ঝকঝকে রোনাল্ডো! নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১ অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত সিংড়ায় বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু নিউ ইয়র্কে প্রথম সাক্ষাতে শিশুদের সঙ্গে গান গাইলেন ওবামা ও মামদানি সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেদম প্রহার করেন হুজুর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু, উদ্বোধন করলেন রাসিক প্রশাসক সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন আরজেবি হেলথ কেয়ারের আয়োজনে হাম-রুবেলারপ্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সভা অনুষ্ঠিত কোনো শিশু যেন হাম-রুবেলা টিকা থেকে বাদ না পড়ে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন: রাসিক প্রশাসক রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৬:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৬:৪৬:৫১ অপরাহ্ন
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেষেঁ গড়ে তোলা শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেন করা হয়।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান,উপজেলার সর্ব বৃহৎ হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। রাণীনগর উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন| কিন্তু সড়কের দুই পার্শ্বে পাকা অংশ ঘেষেঁ অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে জানযটের কারনে চরম ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধরনের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারো গত সপ্তাহে মাইকিং করা হয়। তার পরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়| এসময় সড়কের দুই পাশ থেকে শতাধীক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল  উপস্থিত ছিলেন। এছাড়া কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল, সাংগঠনকি সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য লোকজন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

নগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪