ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশনে তরুণী

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:২২:৫৬ অপরাহ্ন
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশনে তরুণী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশনে তরুণী
নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১০ দিন ধরে অনশন করছেন উম্মে হানি (১৮) নামে এক তরুণী। দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক শাহিন মিয়া (২৩) আত্মগোপন করায় এই চরম পথ বেছে নিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সাধারচর গ্রামের গোলজার মিয়ার ছেলে মো. শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে শাহিন গা ঢাকা দেন। এতে নিরুপায় হয়ে উম্মে হানি প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। তার স্পষ্ট দাবি, বিয়ের মাধ্যমে স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি এখান থেকে নড়বেন না। এমনকি দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

টানা ১০ দিনের অনশনে উম্মে হানি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, তাকে প্রেমিকের পরিবার থেকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একবার তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন, তবে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে পলাশ ও শিবপুর থানায় একাধিকবার অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক থানা থেকে অন্য থানায় যাওয়ার পরামর্শ দেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ‘তরুণীর বাড়ি অন্য থানার অধীনে হওয়ায় সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য কিছুটা জটিল। তবে বিষয়টি সংশ্লিষ্ট থানা আমলে নিলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ