ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য নিশ্চিতে লোকবল ও ল্যাব স্থাপনসহ সরকারের বহুমাত্রিক উদ্যোগ বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:১৬:৩২ অপরাহ্ন
সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার গাবরগাড়ী জামে মসজিদের পুকুর থেকে মাছ তুলে নেয় এনামুল ও রাজ্জাকের লোকজন। প্রতিবাদে মসজিদ কমিটির লোকজন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কিন্তু এই মানববন্ধন শুরুর আগেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন এনামুল ও রাজ্জাকের লোকজন। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৮ জন আহত হন।

গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, মসজিদ কমিটি পুকুরে মাছ চাষ করেছে। মাছ বিক্রি করে মসজিদের উন্নয়ন করা হয়। অথচ গাবরগাড়ী গ্রামের এনামুল ও রাজ্জাকের লোকজন জোরপূর্বক মসজিদের পুকুরের মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।

সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত, আহত ৩০সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত, আহত ৩০
অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আব্দুর রাজ্জাক মুঠোফোনে বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের খবর পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার