ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১০:১২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১০:১২:৫৯ অপরাহ্ন
শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঘাস কাটতে গিয়ে শিয়ালের কামড়ে জলাতঙ্কে রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে আমিনা বেগম (৪৫) নামে ওই নারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগমের মৃত্যু হয়।

মৃত আমিনা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মো. মইনুল হকের স্ত্রী।

আমিনার আমিরুল ইসলাম বলেন, গত ২৬ মার্চ আমার মা মাঠে ঘাস কাটতে শিয়ালের আক্রমণের শিকার হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে দুটি টিকা দিয়ে বাড়িতে আনি। পরে আরও দুটি টিকা পল্লী চিকিৎসকের দিয়ে বাড়িতেই পুশ করি। শিয়ালের কামড়ের ১৭ দিনের মাথায় মা আবার অসুস্থ হয়ে পড়েন। মুখ দিলে লালা বের হচ্ছিল এবং অল্প সময় পর পর বমি করছিল। পরে রংপুর মেডিকেলে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একজনের আঙ্গুল কামড়ে নিয়েছে শিয়াল, নারী-শিশুসহ হাসপাতালে ৫একজনের আঙ্গুল কামড়ে নিয়েছে শিয়াল, নারী-শিশুসহ হাসপাতালে ৫
স্থানীয়রা বলেন, গত বছরেও শিয়ালের উপদ্রব বেশি ছিল। বর্তমানে শিয়ালের আতঙ্কে মানুষ মাঠে কৃষি করতে একা ভয় পায়। কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে যেতে হয়। বর্তমান সময়ে ভুট্টার আবাদ হওয়ার কারণে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। আমরা দল বেধে মাঠে গিয়ে কাজ করি। তবে শিয়ালের আতঙ্ক এখনও রয়েছে এলাকায়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার জানান, বর্তমানে বালিয়াডাঙ্গী হাসপাতালে কোনো ভ্যাকসিন নাই। আমরা বারবার চাহিদা দিয়েও কোনো ভ্যাকসিন মিলেনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্ক রোগে মারা যাওয়ার বিষয়টি থানায় জানিয়েছে আমিনার পরিবারের লোকজন। এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর