ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু

পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা কয়েক ঘণ্টায় শেষ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৩৫:২২ অপরাহ্ন
পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা  কয়েক ঘণ্টায় শেষ পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা কয়েক ঘণ্টায় শেষ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দুই দিন হওয়ার কথা থাকলেও তা শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। সরকারি কর্মসূচিতে প্রশাসনের এমন নয় ছয় নিয়ে ব্যাপক সমালোচনা চলছে উপজেলা জুড়ে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও গোলাম রব্বানী সরদারের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচি অনুযায়ী পীরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি শুরু হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল সকালে এবং শেষ হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল বিকালে। কিন্তু ১৭ এপ্রিল মেলা না করে ১৮ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা উদ্বোধন করা হয়। সকালে মেলা শুরু হলেও অদৃশ্য কারণে দুপুরের পরেই তা শেষ হয়ে যায়। সরকারের এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম উপজেলা প্রশাসন দায়সারা ভাবে আয়োজন করায় এ নিয়ে ব্যাপক আলোচনা  চলছে।

অথচ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে সরকারিভাবে ১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু মেলা দুই দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা এবং উদ্ভাবনী প্রদর্শন মেলার আয়োজন খুব অল্প সময়ে শেষ করা হয়েছে। এবার মেলায় ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। স্বল্প সময়ে মেলা শেষ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেখার সুযোগ পাইনি। গুরুত্বপূর্ণ এই মেলাটি আয়োজন শেষ করতে তড়িঘড়ি করায় মেলার মূল উদ্দেশ্য পূরণ হয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক পরিশ্রম করে নতুন কিছু তৈরি করে এনেছিলাম সবাইকে দেখানোর জন্য। কিন্তু মেলা শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে। সাধারণ মানুষকে দেখানোর সুযোগ পেয়েও দেখাতে পারলাম না।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদারের মতামত জানতে রবিবার সকালে তার কার্যালয়ে গেলে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তাকে অফিসে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকার ফোন করা হলেও তিনি ফোনও রিসিভ করেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের মতামত জানতে তার ব্যবহৃত মোবইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনিও ফোন রিসিভ করেনl।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার